পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিজুর রহমান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। এই পবিত্র দিনে ধনী-গরিব, ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আজিজুর রহমান আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের প্রকৃত শিক্ষা। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।