1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - দৈনিক সংবাদের কাগজ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:৫৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর):
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 275 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের সামনে এই আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, গড়কান্দা জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান প্রমুখ। ইসলামী যুব আন্দোলনের নেতা মাহাদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল প্রমূখ।

এসময় বক্তারা অপূর্ব পালসহ কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ভবিষ্যতে কেউ যেন এধরনের কাজ না করতে পারে সেজন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন শেষে উপস্থিত সকলে গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রীজ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কুরআন অবমাননা করতে দেখা যায়। ঘটনাটি ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এঘটনায় অভিযুক্তকে ভাটারা থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST