1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
খালার বাড়ি যাওয়া হলো না শিশু আরিয়ানের - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৫২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

খালার বাড়ি যাওয়া হলো না শিশু আরিয়ানের

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
  • 159 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে খালার বাড়ি যাওয়ার পথে অটোরিকশা চাপায় আরিয়ান হাসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি শুক্রবার উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।

নিহত আরিয়ান পশ্চিম কাপাশিয়া এলাকার মেহেদী হাসানের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরার সাথে গোল্লারপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামতেই অপর একটি বেপরোয়া গতির অটোরিকশা আরিয়ানকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST