1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জমি পাইয়ে দিতে টাকা নিয়ে আত্মসাত: পাল্টাপাল্টি মামলা, হামলা-ভাংচুর - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জমি পাইয়ে দিতে টাকা নিয়ে আত্মসাত: পাল্টাপাল্টি মামলা, হামলা-ভাংচুর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 46 Time View

অন্যের দখলে থাকা পৈত্রিক জমি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাতের পর পাল্টাপাল্টি মামলা, বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে।
প্রায় দুই বছর ধরে এসব ঘটনা ঘটে চলেছে উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবার হয়রানী এবং হুমকীর মধ্যে রয়েছে।

পাল্টাপাল্টি মামলা ও অভিযোগের সূত্র ধরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান কয়রাকুড়ি গ্রামের বাসিন্দা মজিবর রহমানের কন্যা লাকি আক্তার (২৭) তার অটোচালক স্বামী নূর ইসলামকে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে একই গ্রামের মৃত ওয়াজেদ আলী মাস্টারের ছেলে আরিফ হোসেন (৩৫) লাকির বাবা মজিবর রহমানের নামে বুরুঙ্গা এলাকায় ৪ একর ৩৭ শতাংশ জমি পাওয়া গেছে, যা অন্যের দখলে রয়েছে মর্মে লাকিকে তথ্য দেয়। পরবর্তী তার মামা পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের মাধ্যমে ওইসব জমি উদ্ধারের কথা বলে জমির কাগজপত্র প্রস্তুত বাবদ কয়েক দফায় মোট ৩ লাখ ৮০ হাজার টাকা নেয়। বেশ কিছুদিন দেনদরবার করে অবশেষে আরিফের দেওয়া তথ্যমতে উল্লেখিত জমি লাকির পিতা বা তার অন্যান্য উত্তরাধিকারীরা পাননি। উপরন্তু জমি ফিরে পাওয়ার আশায় দীর্ঘদিন অপেক্ষা এবং ৩ লাখ ৮০ হাজার টাকা খোয়াতে হয়েছে তাদের।
এদিকে এ সময়ের মাঝে লাকি এবং আরিফের মাঝে সুসম্পর্ক তৈরি হয় এবং এরই সূত্র ধরে স্বামীর অনুপস্থিতিতে লাকির সাথে জোরপূর্বক অবৈধ মেলামেশা করে আরিফ। একপর্যায়ে জমি ও টাকা হারিয়ে লাকির হুঁশ ফিরলে আরিফের বিরুদ্ধে গেল বছরের ২১ আগস্ট রাতে ধর্ষণের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন লাকি। একইভাবে লাকির বিরুদ্ধে আরিফের স্ত্রী উম্মে হানী বাদী হয়ে তারিখ পিছিয়ে দিয়ে ১৭ আগস্ট রাতে চেতনানাশক খাইয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ আনেন। প্রাথমিকভাবে থানা পুলিশের কাছে দু’টি ঘটনাই সন্দেহজনক হওয়ায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি।

পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর লাকি আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। একইভাবে আরিফের স্ত্রী উম্মে হানি লাকির বিরুদ্ধে শেরপুর আদালতে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির মামলা দায়ের করেন। আদালত লাকির অভিযোগ আমলে নিয়ে পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ দিলে পিবিআই পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করে। তবে ধর্ষণের ঘটনার পর বিলম্ব করে মামলা এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ায় কোন আলামতও পাওয়া যায়নি। ফলে ধর্ষণের মামলার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চুরির ঘটনার সময় ও তারিখ হিসেবে যেদিন উল্লেখ করা হয়েছে, সেদিন একই এলাকায় পাশাপাশি আরও দুটি বাড়িতে চুরির কথা শোনা গেছে। এ নিয়ে কোন মামলা ও শালিশ হয়নি, এমনকি চোরও সনাক্ত হয়নি।

এদিকে পাল্টাপাল্টি মামলার পর থেকে উভয় পরিবারে বিরোধ চরমে পৌছে। দফায় দফায় আরিফ ও তার স্বজনেরা লাকি আক্তার ও স্বজনদের হুমকী, বাড়িঘরে হামলা-ভাংচুর এমনকি মারধর করে। মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। ফলে দফায় দফায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে লাকি আক্তার আরিফদের বিরুদ্ধে এ পর্যন্ত নালিতাবাড়ী থানা ও শেরপুর আদালতে আরও ৪টি মামলা দায়ের করেন।

লাকি আক্তার ও তার বাবা মজিবর রহমান জানান, দীর্ঘদিন আরিফকে সাথে নিয়ে জমি উদ্ধারের জন্য দফায় দফায় জামাল উদ্দিন চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা কোন জমি উদ্ধার করে নিজের দখলে নিতে পারেননি। উপরন্তু জামাল চেয়ারম্যানের ভাগ্নে আরিফ তাদের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আত্মসাত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভাগ্নে কর্তৃক জমি উদ্ধারের আশ্বাস টাকা আদায় ও তার কাছে বারবার যাওয়া ইত্যাদি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। তবে দুইপক্ষে মামলা হয়েছে বলে জানান তিনি। তবে সরেজমিনে গিয়ে আরিফের মতামত জানতে চেষ্টা করা হলে তাকে বাড়ি পাওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আরিফের বিরুদ্ধে লাকি আক্তার বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের যে অভিযোগ করেছেন, প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। মামলা গ্রহণের পর দু’জন আসামী গ্রেফতার করলে তারা জামিনে এসেছে। অন্যরাও আদালত থেকে জামিনে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি মামলা হয়েছে শোনেছি। কিন্তু চুরির বিষয় নিয়ে কোন শালিস হয়নি, এমনকি আমাকে জানানোও হয়নি। এমন কোন ঘটনাও আমি জানি না। তবে দু’পক্ষে মামলা হয়েছে শোনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST