1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুরে কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদান, একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুরে কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদান, একাংশের বিক্ষোভ ও প্রতিবাদ

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 185 Time View

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতা-কর্মী ও তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাত সাড়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো উপজেলায় আলোচনা ও সমালোচনা চলতে দেখা যায়।

স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান নিলেও মাদারগঞ্জে সুযোগসন্ধানী কিছু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা দলীয় অবস্থান বদলে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন বলেও অভিযোগ ওঠে।

দলীয় সূত্রে জানা গেছে, কৃষকলীগের সাবেক নেতা আবুল হোসেন ওরফে ভিক্কু এবং মোশারফ হোসেন একসময় দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশক থেকে তারা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালে দলের দুঃসময়ে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং পরবর্তীতে দলীয় বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন বলে স্থানীয় নেতাদের দাবি।

বুধবার রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর কাছে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এর পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হয়।

এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ১ নম্বর চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, দলীয়ভাবে যোগদান বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। চলমান পরিস্থিতিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন।’

মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের আবার দলে দেখতে নেতাকর্মীরা এটা মানবে না ।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন বলেন, এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ হওয়াটা স্বাভাবিক। দলের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। যাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এটি করা ঠিক হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST