1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ইউপি সদস্য আটক - দৈনিক সংবাদের কাগজ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ ইউপি সদস্য আটক

সাকিব আল হাসান নাহিদ জামালপুর প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 159 Time View

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কতৃক ৫৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে বুধবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বাঘারচর বিওপি’র  একটি টহল দল ওই ব্যক্তিকে মদসহ আটক করে। 

আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি জিয়ারুল ইসলাম। তিনি রৌমারী সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি দল রৌমারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাসের ভেতর থেকে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে জিয়ারুল ইসলামকে আটক করে রাতেই দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, ভারতীয় মদসহ আটক জিয়ারুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST