1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

সাকি আল হাসান (নাহিদ)জামালপুর সংবাদদাতা :
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 189 Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ করেছে ছাত্রজনতা। এ কর্মসূচির কারণে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন প্রায় ৪০ মিনিট চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামালপুর শহরের গেটপার এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা শহরের পাঁচ রাস্তা মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে বিকেল ৩টা ২৫ মিনিটে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রাণকেন্দ্র গেটপার এলাকায় পৌঁছান তারা। সেখানে সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

এতে সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই সিগন্যাল পয়েন্টে আটকে পড়ে। বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আখতারুজ্জামান বলেন, আন্দোলনের কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের আগেই সিগন্যাল পয়েন্টে থেমে যায়। নির্ধারিত সময় বিকেল ৪টার পরিবর্তে ট্রেনটি প্রায় ৪০ মিনিট বিলম্বে স্টেশনে প্রবেশ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST