1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুরে ১৮ হাজার ভারতীয় রুপিসহ আটক ১ - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুরে ১৮ হাজার ভারতীয় রুপিসহ আটক ১

সাকিব আল হাসান(নাহিদ)জামালপুর সংবাদদাতা :
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 125 Time View

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ বাংলাদেশি টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপি এলাকার সীমান্ত পিলার ১০৮৬/৬ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২ হাজার ৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আসাদ। তিনি বকশীগঞ্জ উপজেলার বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক চলাচলের ভিত্তিতে মো. আসাদকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধভাবে বহনকৃত ভারতীয় মুদ্রা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় রুপি ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালনের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক, অবৈধ মুদ্রা ও সকল ধরনের পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST