1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম নিলেন গণ অধিকারের প্রার্থী লিটন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

জামালপুর-৩ আসনে মনোনয়ন ফরম নিলেন গণ অধিকারের প্রার্থী লিটন

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫,
  • 188 Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. লিটন মিয়া। তার মনোনয়ন সংগ্রহে এ আসনে যোগ হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মো. লিটন মিয়া। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন কার্যালয় প্রাঙ্গণ ছিল মুখরিত।

মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম তুহিন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক এতে অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, বঞ্চনা ও অধিকার নিয়ে কথা বলছে গণ অধিকার পরিষদ। তাদের মতে, মো. লিটন মিয়া একজন মাঠপর্যায়ের রাজনীতিক হওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদা ভালোভাবে বোঝেন।
তারা আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের ভোটে মো. লিটন মিয়া জয়ী হবেন বলে আমরা আশাবাদী।

স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, জামালপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ এবারের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। এতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলেও মত তাদের।

মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় মো. লিটন মিয়া বলেন, আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাসী। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত একটি সুন্দর জামালপুর-৩ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST