1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
দেশের সর্বত্র এখন চাঁদাবাজিতে সয়লাব করছে"- মুফতি রেজাউল করিম - দৈনিক সংবাদের কাগজ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

দেশের সর্বত্র এখন চাঁদাবাজিতে সয়লাব করছে”- মুফতি রেজাউল করিম

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 381 Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন “দেশের সর্বত্র এখন চাঁদাবাজিতে সয়লাব করছে। একটা পানের দোকানদার নির্বিঘ্নে তাদের ব্যবসা করতে পারছে না। সব জায়গায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও আধিপত্যের দৌরাত্ম এবং শক্তি প্রয়োগের ফলে স্বাধীনভাবে মানুষ কাজ করতে পারছে না‌। এই অবস্থায় একটা নির্বাচন হবে! এই জন্য কি মানুষগুলো জীবন দিয়েছিল?”

৬ সেপ্টেম্বর শনিবার শেরপুর ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নিজস্ব অফিসে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মুফতি রেজাউল করিম আরো বলেন, ‘আমরা এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমাদের এসবের লোভ নেই। ইসলামী আন্দোলন দেশ জনগণ ও ইসলামের কল্যাণে রাজনীতি করে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রয়োজনে একটি বাক্স নিয়ে ইসলামী দলগুলো নির্বাচনে লড়তে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান তিনি।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এক গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি রেজাউল করিম।

গনসমাবেশে জাতীয় নাগরিক পার্টি, গনঅধিকার পরিষদসহ ইসলামী আন্দোলনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST