1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১১:৩১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 10 Time View

‘নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ করি’ স্লোগানে শেরপুরের নকলায় আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সিআইপিআরবি ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এই আয়োজন করে নকলা উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রসবজনিত ফিস্টুলা একটি স্পর্শকাতর নারী স্বাস্থ্য সমস্যা। বর্তমানে বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলার সংখ্যা কমলেও এখনও দেশ সম্পুর্নভাবে ফিস্টুলা মুক্ত হয়নি। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল ও সকল মহিলাজনিত ফিস্টুলা রোগীদের স্বাস্থ্যসেবা ব‌্যবস্থার পরিবর্তন আনতে বদ্ধপরিকর

অনুষ্ঠানে নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সিআইপিআরবির জেলা ফিস্টুলা ও এমপিডিএসআর কো-অর্ডিনেটর শারমিনা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবাল সরকার পার্থ, মেডিকেল অফিসার ডা. সাগর সাহা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি জটিল স্বাস্থ্য সমস্যা। সময়মতো দক্ষ স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে এ ধরনের সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, সিআইপিআরবি ও ইউএনএফপিএ এর প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ফিস্টুলা রোগী চেনার সহজ উপায়: প্রসবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকবে। সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর অথবা তলপেট বা জরায়ুতে অপারেশনের পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST