1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো সেরা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কৃত হলো সেরা শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুলাই ৩০, ২০২৫,
  • 329 Time View

শেরপুরের নকলা উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় উপজেলার সেরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৯জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

উপজেলা ও জেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাছুম। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সেরা শিক্ষার্থী (বর্তমানে জামালপুর মেডিক্যাল কলেজে অধ্যয়নরত) মাইমুনা প্রমুখ। অনুষ্ঠানে জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোকে বিভিন্ন মানদণ্ডে (শিক্ষার্থীর ফলাফল, উপস্থিতি, পরিচালনা বোর্ডের সক্রিয়তা, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি) মূল্যায়ন করে পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই স্কিমের আওতায় প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করা হয়। প্রধান অতিথি মো: নাসির উদ্দিন বলেন, “এই ধরণের কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে পরিচালনায় উৎসাহিত করে শিক্ষার মান উন্নত হবে।”পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST