1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা ও কারখানা বন্ধ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা ও কারখানা বন্ধ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
  • 94 Time View

শেরপুরের নকলায় নকল বিএসটিআই লোগো ব্যবহার ও ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় ৮৫ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৬ ফেব্রুয়ারি বুধবার উপজেলার জালালপুর এলাকায় আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল ফুড প্রোডাক্টস কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা এনএসআই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর ফিল্ড অফিসার রাহাত আহমেদের নেতৃত্বে অভিযানে পুলিশ ও এনএসআই সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনেকদিন ধরেই উপজেলার জালালপুর এলাকায় বিএসটিআই এর নকল লোগো, কারখানা স্থাপনের অনুমোদনপত্র, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছাড়াই আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল ফুড প্রোডাক্টস নামক দুটি কারখানা পরিচালনা করে আসছিল। এছাড়া কারখানাগুলোতে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের জন্য ল্যাব না থাকায় খালি হাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাহির থেকে নিয়ে আসা প্যাকেটে পণ্য উৎপাদন করা হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মিথিল ফুড প্রোডাক্টস কারখানায় বিপুল পরিমাণে চিপস ও চানাচুর, নকল আইসক্রিম জব্দ করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলিফ ফুড এন্ড বেকারী কারখানাটিতে ৭১০ কেজি সেমাই জব্দসহ ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST