1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দৈনিক সংবাদের কাগজ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:১৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 160 Time View

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা ” স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও উপজেলা হলরুম তেপান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে সহযোগিতা করে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক), সবুজ বাংলা গ্রামীন উন্নয়ন সংস্থা, ব্র্যাক, পারি, কারিতাস, আরডিএস, টিএমএসএস, উদয়ন মহিলা উন্নয়ন সংস্থা।

নালিতাবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সভাপতি এম.এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজুয়ানা আফরিন ও স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ।

ইয়েস দলনেতা আবু রাসেলের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এনএম সাদরুল আহসান মাসুম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, সাংবাদিক আব্দুল মোমেন, দুপ্রক সদস্য নকরেক কেয়া, ইয়েস সদস্য সারোয়ার হোসাইন প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয়ে বক্তারা আলোচনা করেন।

পরে একই স্থানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST