1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫,
  • 199 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে তিনদিন ব্যাপী “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮-১০ সেপ্টেম্বর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষ ‘মেঘমালা’ ও উপজেলা কৃষি অফিসের হলরুমে পৃথকভাবে দুই ব্যাচে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের বিভিন্ন উপাদান এর ব্যবহার, শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, মৎস্য, খনিজ লবন, ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাবার, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শাক-সবজি ও ফলমূল উপস্থাপন করে এ বিষয়ে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপদ জোরদারকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক- শিক্ষিকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম ও কৃষক-কৃষাণীসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST