1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে দা দিয়ে কুপিয়ে যুবককে হত্যা - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৫০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে দা দিয়ে কুপিয়ে যুবককে হত্যা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 337 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে দা দিয়ে কুপিয়ে তুলা মিয়া (৩৮) নামে এক যুবককে হত্যা করেছে তারই সহযোগী নাজমুল (৩৫)। ২৪ আগস্ট রোববার রাত নয়টার দিকে উপজেলার গেরাপচা গ্রামে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে। নিহত তুলা মিয়া নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

ঘটনার পর পরই অপরাধীদের ধরতে রাতেই অভিযান চালায় পুলিশ‌। নাজমুল পালিয়ে গেলেও সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসাথে চলাফেলা করতো। তারা চুরির সাথে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST