1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ধর্ষিত শিক্ষার্থীর পাশে নকলা অদম্য মেধাবী সংস্থা - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:১৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ধর্ষিত শিক্ষার্থীর পাশে নকলা অদম্য মেধাবী সংস্থা

আমানুল্লাহ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
  • 151 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষনের শিকার হওয়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা। ১০ জানুয়ারী শনিবার ভিকটিমের চিকিৎসা সহায়তা বাবদ তার পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করে সংস্থাটি।

সূত্রে জানা যায়, গত সোমবার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের ফেরিওয়ালা ইসলাম উদ্দিন কর্তৃক ধর্ষনের শিকার হন ওই এলাকার চতুর্থ শ্রেণী পড়ুয়া ৯ বছর বয়সী এক কিশোরী। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে মেয়েটিকে প্রথমে শেরপুর সদর হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিকভাবে অসচ্ছলতার কারণে থমকে যায় মেয়েটির চিকিৎসা। এমতাবস্থায় স্থানীয় এলাকাবাসী বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে সহায়তা কামনা করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার নকলা অদম্য মেধাবী সংস্থার পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ভিকটিমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এসময় নকলা অদম্য মেধাবী সংস্থার অন্যতম সদস্য মোশারফ হোসেন শ্যামল, মানব কল্যাণ সংস্থা (ইনসাফ) এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী, ইউনাইটেড ফর হিউম্যানিটি এর সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ, স্বেচ্ছাসেবী জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভিকটিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নকলা অদম্য মেধাবী সংস্থার চেয়ারম্যান আবু শরীফ কামরুজ্জামান বলেন, “আমাদের পক্ষ থেকে এই বোনের চিকিৎসার জন্য সামান্য সহায়তা করা হয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকেই ধর্ষিতা বোনের পাশে দাড়ান, অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আওয়াজ তুলুন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST