1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে বার্ষিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:৫৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে বার্ষিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 210 Time View

নব উদয়ন এবং নবযাত্রা কেন্দ্রীয় কমিটির আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বার্ষিক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বুধবার পারি ডেভলপমেন্ট ট্রাস্ট এর নিরাপদ প্রকল্প (এগ্রিকালচার এন্ড লাইভলীহুড) এর সহযোগিতায় উপজেলা কৃষি অফিস হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

নবযাত্রা কেন্দ্রীয় কমিটির সম্পাদক এলিনা দাওয়া এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, নবযাত্রা কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরুজ মিয়া, নব উদয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ওবায়দুর রহমান, পারি নিরাপদ প্রকল্পের এগ্রিকালচার এন্ড লাইভলীহুড কর্মকর্তা আলী আকবর রূপু প্রমুখ।

বক্তারা মাটির গুণাগুণ বৃদ্ধি ও কীটনাশক ব্যবহারের সীমাবদ্ধতার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও কৃষকদের ভেজাল সার ও বীজ ক্রয় না করার আহ্বান জানানো হয়।

সমাবেশে রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের ৫০ জন কৃষক, বিভিন্ন সার-বীজ ডিলার ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST