1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান নাদিমের প্রার্থীতা ঘোষণা - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৭:৩৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান নাদিমের প্রার্থীতা ঘোষণা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 48 Time View

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাদিম। শনিবার (৪ এপ্রিল) কলসপাড় ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

তার এ ঘোষণার পরপরই উপজেলা সহ তার নিজ ইউনিয়ন কলসপাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মী সহ সর্বসাধারণের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা নাজমুল হাসান নাদিম তৃণমূল পর্যায়ে একজন পরিচিত মুখ। সংগঠনকে শক্তিশালী করা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব প্রদান এবং দলীয় কার্যক্রমকে গতিশীল রাখতে তার ভূমিকা স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

শনিবার (৪ এপ্রিল) কলসপাড় ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি পবন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বিএসসি, জেলা বিএনপির সাবেক সদস্য হাবিজুর রহমান হাবিজ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, তমিজ উদ্দিন রেজবি, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিজুল ইসলাম মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুর ইসলাম সুমন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

নাজমুল হাসান নাদিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ এবং সংগঠনকে সুসংগঠিত করতে তার ভূমিকা উল্লেখযোগ্য। দূর্দিনে বিভিন্ন জনসভা ও দলীয় কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

প্রার্থীতা ঘোষণার আগে এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান নাদিম বলেন, আমি দীর্ঘ দিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার কাছে এলাকার মানুষের চাওয়া-পাওয়া আছে, প্রত্যাশা আছে। সেই চাওয়া-পাওয়া সেই প্রত্যাশা পূরণের এখন সময় এসেছে। আমার কলসপাড় ইউনিয়নের মানুষ আমাকে ভালোবেসে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাচ্ছে।  আমি এলাকার মানুষের প্রত্যাশাকে উপেক্ষা করতে পারি না। আমি সেই প্রত্যাশা পূরণে আজ আসন্ন নালিতাবাড়ী উপজেলার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উপজেলা পরিষদে নির্বাচন প্রার্থীতা ঘোষণা করলাম।
     
তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ও জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে তার প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কলসপাড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে নাজমুল হাসান নাদিম ব্যাপক জনসমর্থন নিয়ে বিজয়ী হবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নালিতাবাড়ীর রাজনীতিতে পরিচিত মুখ হওয়ায় এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা থাকায় নির্বাচনে তিনি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST