1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা - দৈনিক সংবাদের কাগজ
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 229 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে আবু সালেহ নামে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১০ জানুয়ারি শনিবার উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ন্যাসীভিটা বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে ওই বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধান মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, ‘কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং ভেজাল সার বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST