1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ী কৃষি অফিসে কলম বিরতি কর্মসূচি পালন - দৈনিক সংবাদের কাগজ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৫৯|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ী কৃষি অফিসে কলম বিরতি কর্মসূচি পালন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 210 Time View

নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। সারাদেশের ন্যায় ১১ নভেম্বর মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ী কৃষি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘন্টাব্যাপী এই কলম বিরতি কর্মসূচি পালিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এসময় কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

উল্লেখ্য যে, গত বুধবার নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধর ও হেনস্থা করে। এঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগীর পক্ষ থেকে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে আসামি এখনো অধরাই রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST