“ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ” ঈদ বয়ে আনুক অনাবিল সুখ – ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ রায়হান। দৈনিক সংবাদের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন তিনি।
এম.এ রায়হান বলেন, বছর ঘুরে ঈদ আসে শান্তির বার্তা নিয়ে। আমরা সকলেই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। ঈদে নিজের পরিবারের মতো অসহায়দের খোঁজ নেবো। ঈদকে সামনে রেখে হানাহানি ও সংঘাত মুক্ত সমাজ নির্মাণের আশাও ব্যক্ত করেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিশেষভাবে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এম.এ রায়হান নালিতাবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে নানাভাবে ভূমিকা রেখে আসছেন। তিনি রোটারিয়ান ক্লাবের ও ডায়াবেটিক সমিতির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।