1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
প্রসূতির মৃত্যুর পর অভিযানে ধরা পড়া অনুমোদনহীন হাসপাতাল সিলগালা - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১২:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

প্রসূতির মৃত্যুর পর অভিযানে ধরা পড়া অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 43 Time View

সিজারিয়ান অপারেশনে এক প্রসূতির মৃত্যুর পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে এক বেসরকারি হাসপাতালের অনিয়ম উঠে এসেছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজারে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে রোববার (২৯ মার্চ) বিকেলে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে সিজারিয়ান অপারেশনসহ সবধরনের কার্যক্রম পরিচালনার অপরাধে হাসপাতালটি সিলগালা করা হয়।

অভিযানে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারের একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতাল পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এ হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চালানো হচ্ছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করা হলে একটু পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতাল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে আকলিমার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST