1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদই নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক -সাবেক এমপি-মাহমুদুল হক রুবেল - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:০১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদই নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক -সাবেক এমপি-মাহমুদুল হক রুবেল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 181 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মো: মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আলহাজ, শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক যুগ্ন আহবায়ক যথাক্রমে আব্দুল মান্নান ও মো: লুৎফর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁকে এদেশের মানুষ গণতত্রের মা আপোষহীন দেশনেত্রী হিসেবে ও শ্রদ্ধা করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো: আব্দুল মান্নান, মো: লুৎফর রহমান প্রমূখ। অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অকৃত্তিম ভালবাসা ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST