1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভারতের মেঘালয়ের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা! - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভারতের মেঘালয়ের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 162 Time View

ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলের দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (পিটিআই)।

নিহত ব্যক্তির নাম আকরাম (৩৭)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে আটক করে পিটিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় পুলিশে দেয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া বলেন, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর জানতে পাই। তবে কীভাবে সে ভারতে গেল। না গেল তা কিছুই জানিনা। লাশ আনার জন্য আমরা বিজিবির সঙ্গে আলোচনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ বলেন, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST