1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নালিতা বাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নালিতা বাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 126 Time View

গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। ৩০ আগস্ট রোববার বিকেলে পৌর শহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে এই আয়োজন করে গনঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখা। এসময় স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ মানববন্ধনকে সমর্থন জানিয়ে এতে অংশ নেন।

গণঅধিকার পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আবু সাইদ ইমনের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী হায়াত, শেরপুর-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া, গণঅধিকার শেরপুর জেলা শাখার সদস্য সচিব শামসুজ্জামান শিবলু, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, জামায়েতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারী আব্দুল মোমেন, শেরপুর জেলা এনসিপির শ্রমিক উইংয়ের মুখ্য সমন্বয়ক মাজহারুল ইসলাম মেহেদী প্রমুখ।

বক্তারা নুরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে উপস্থিত সকলকে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST