1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে নালিতাবাড়ীতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৫৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে নালিতাবাড়ীতে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 203 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে অধিপরামর্শ সভা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ১৯ অক্টোবর রোববার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য ও ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

সভায় টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক ভূমি সেবা নিয়ে আয়োজিত কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে চিহ্নিত সমস্যাসমূহের প্রেক্ষিতে অত্র উপজেলা ভূমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এসময় উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ভূমি বিষয়ে সেবা প্রদানকারীদের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন- সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি বলেন, সাধারন মানুষের অসচেতনতা এবং উপজেলা সাব রেজিষ্টার অফিসের অনিয়মের কারনে উপজেলা ভূমি অফিসের উপর মানুষের অসন্তোষ তৈরী হচ্ছে। তিনি ভূমি সেবার আরো বিস্তারিত তালিকা (সিটিজেন চার্টার) স্থাপনের জন্য প্রতিশ্রুতি দেন। এছাড়াও টিআইবি এর উদ্যোগে গঠিত এ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সমস্যা তুলে আনার জন্য সনাককে ধন্যবাদ প্রদান করেন। সেই সাথে উল্লেখিত সভার মাধ্যমে ভূমি বিষয়ক জনসচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করেন। উপজেলা সাব রেজিষ্টার অফিসকে সনাকের কাজের আওতায় নিয়ে আসার জন্য মতামত প্রদান করেন তিনি। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ দুর্নীতি করলে প্রমাণ স্বাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন এসিল্যান্ড।

সভায় সনাক সভাপতি এন এম সাদরুল আহসান মাসুম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ, সনাক, ইয়েস ও ভূমি বিষয়ক এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST