1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
ভোটারের আধিকার রক্ষার জন্য আমার জীবন দিতেও প্রস্তুত আছি'- গোলাম কিবরিয়া - দৈনিক সংবাদের কাগজ
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

ভোটারের আধিকার রক্ষার জন্য আমার জীবন দিতেও প্রস্তুত আছি’- গোলাম কিবরিয়া

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
  • 143 Time View

শেরপুর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, একজন ভোটারের ভোটাধিকার রক্ষার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি সে জীবন দিতেও প্রস্তুত আছি। তারপরও আমি একটি ভোটও নষ্ট হতে দেবো না। ৮ ফেব্রুয়ারি রোববার শেরপুরের নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘আমি এই নকলা-নালিতাবাড়ীতে প্রায় এক বছর দুই দিন প্রতিটি পথে-প্রান্তরে, গ্রামে-গঞ্জে দৌড়িয়েছি। আপনারা সাক্ষী, আমি যখন কোন গ্রামে যেতাম, কোন উঠান বৈঠকে যেতাম, কোন পথসভায় যেতাম, রাস্তায় মা-বোনেরা দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্যে।’

গোলাম কিবরিয়া বলেন, ‘আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই, আমি এসেছি সেবক হওয়ার জন্য। আমি এখানে শাসক হওয়ার জন্য আসি নাই, আমি এসেছি খাদেম হওয়ার জন্য। এই মাঠে কাজ করতে গিয়ে আমি বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা করেছি। আমি নকলা নালিতাবাড়ীকে কখনো আলাদা করে দেখি নাই। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান ১২ তারিখ আপনারা দাড়িপাল্লার পক্ষে রায় দিবেন।’

নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুর রহমানের সঞ্চালনায় এসময় গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র পদপ্রার্থী ফারদিন হাসান হাসিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১ দলীয় জোটের নকলা-নালিতাবাড়ীর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশস্থলে জড়ো হয়। নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী সভায় জামায়াতের পক্ষে জনতার ঢল পরিলক্ষিত হয়।

জনসভায় বিপুল পরিমাণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী জামায়াতে যোগদান করে। যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST