1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৭:০৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 279 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নালিতাবাড়ী শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি তার বক্তব্যে সংখ্যালঘু বলে সাম্প্রদায়িক উস্কানি, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী শহরস্থ নিলামপট্টি এলাকায় দলের একাংশের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম।

বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত একটি সভা থেকে শহর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুঃসময়ে বিএনপি’র কাণ্ডারী দুলাল চৌধুরীকে হিন্দু এবং সংখ্যালঘু আখ্যায়িত করে বক্তব্য রাখেন। এসময় তিনি দুলাল চৌধুরী শেরপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না বলেও কটাক্ষ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছেন ভিপি আনোয়ার। এসময় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে শহর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল হোসেনপ্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST