1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক প্রদান

মিজানুর রহমান,  শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 256 Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা হিসেবে চেক প্রদান করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল।

 বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনওর ) কার্যালয়ে এই অর্থ সহায়তার চেক প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধি কে জানান।

উল্লেখ্য যে, গত ১৮ জুলাই গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের ব্রিজপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। ফলে সেই অগ্নিকাণ্ডে উল্লেখিত ব্যবসায়ীগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। সেই সব সবক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাদেরকে চেক প্রদান করা হয় তাঁরা হচ্ছেন- মোঃ রফিকুল ইসলাম, মোঃ কদর আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আশ্রাব আলী ও শ্রী নিপেন চন্দ্র দাস। ক্ষতিগ্রস্ত এই সব ৫ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককেই  সাড়ে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজিবুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) মোঃ আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST