1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:০৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 313 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে ০.৩৬ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাকাকুড়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন এক অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করা হয়।

দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দোকান-পাট পরিচালনা করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ২৩২৮ নম্বর দাগের  ০ দশমিক ২২ একর ও ২৩৩১ নম্বর দাগের ০ দশমিক ১৪ একর খাস জমি উদ্ধার করা হয়। সরকারের ১ নম্বর খাস খতিয়াানে ষোল আনায় রেকর্ড করা জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।

উক্ত খাস জমিতে ৮ থেকে ১০টি আধা পাকা ও টিন সেড ঘর ছিল এবং বিভিন্ন ধরনের দোকান-পাট ছিল। অভিযানে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে শেরপুর জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেয়া হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। বাকাকুড়া বাজারের উদ্ধারকৃত ভূমিতে প্রস্তাবিত কাংশা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সাইনবোর্ড স্থাপন করে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব খাস জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST