1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ! - দৈনিক সংবাদের কাগজ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৭:০৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 268 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিপুল পরিমাণে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ পিকআপভ্যানসহ জব্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

সোমবার  (১সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে মাদকসহ আটক পিকআপভ্যানের নাম্বার জানানো হয়নি।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যগণ বিশেষ অভিযান পরিচালনা করেন। এই সময় বড় রাংটিয়া সীমান্ত এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়।

থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে থানা পুলিশ জানায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল আমিন প্রতিনিধি কে বলেন,“মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক পাচার রোধ করা হবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST