1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 424 Time View

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক ২ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, মসলা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ২টি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে বলে বিজিবি জানায়। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক এবং হাবিলদার আবুল কাশেমের নেতৃত্ব অভিযানে পরিচালিত হয়। এই সময় বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রাম থেকে আটক করা হয় ২৮০ পিস পন্ডস ফেসওয়াশ, ১টি ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেল, ২৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮০০ পিস জিলেট গার্ড কার্টিজ ও ১ হাজার ২০০ পিস স্কিন সাইন ক্রিম। সংশ্রিষ্ট বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪টার দিকে চান্দাপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়।

কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু বকর সিদ্দিক নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST