1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে দোকান থেকে টিসিবি পণ্য জব্দ, গ্রেফতার ২ - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:২৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে দোকান থেকে টিসিবি পণ্য জব্দ, গ্রেফতার ২

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫,
  • 174 Time View

শেরপুরের নকলায় একটি দোকান থেকে টিসিবির বরাদ্দকৃত মালামাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের জাহিদ এন্টারপ্রাইজ-এ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মালামাল জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন বেলায়েত হোসেন (৬১) ও শহিদুল ইসলাম (৪০)।

সূত্রে জানা যায়, আওয়ামী লীগ আমলে ডিলারশীপ প্রাপ্ত শহিদুল ইসলামের কাছ থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায় শেয়ার হয় বেলায়েত হোসেনের। এরপর অনুপস্থিত কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, চিনি ইত্যাদি পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে, বেলায়েত হোসেন তা তার মালিকানাধীন দোকানে বাজারমূল্যে বিক্রি করেন।

এই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বেলায়েত হোসেনের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে টিসিবির বরাদ্দকৃত ২শ কেজি চাল, ৫৪ লিটার তেল, ১০ কেজি চিনি, ২৬ কেজি ডাল এবং কিছু অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত থাকার অভিযোগে বেলায়েত হোসেন ও শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে নকলা থানায় নিয়মিত মামলা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST