1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে পর্যালোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৩৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে পর্যালোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
  • 187 Time View

নাগরিক সমাজ ও সংবাদকর্মীদের সঙ্গে শেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলার অবস্থা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়।

ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ রায়হান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

সভায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও তেমন বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও তামাকের কুফল তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি বিপ্লব দে কেটু, যয়তুন চ্যারিটি বিডির পোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফসহ স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডব্লিউবিবিট্রাস্টের গবেষণায় দেখা গেছে, দেশের আটটি বিভাগের ২০ টি জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কম। এসব জেলার মধ্যে শেরপুর জেলায় আইন বাস্তবায়ন সর্বনিম্নে রয়েছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্টেশন, হোটেল, মোটেল, লাইব্রেরী ইত্যাদি পাবলিক প্লেসে নো স্মোকিং সাইনবোর্ড খুবই অপ্রতুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST