1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন - দৈনিক সংবাদের কাগজ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:৫২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 250 Time View

‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য ‌র‌্যালির উদ্বোধন করেন শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে  রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত  আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে আপনার অভ্যাসের পরিবর্তন আনতে হবে। লিফটে নয়, সিঁড়ি দিয়ে উঠুন। গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করুন। ফল ও সবজির সাথে সুষম খাবারে মনোযোগ দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে সমস্যাগুলি আগে থেকেই ধরা পড়তে পারে। প্রতিদিন অন্ততঃপক্ষে ২৫ মিনিট হাঁটুন। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন।
এ সময় উপস্থিত ছিলেন হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, ডা. আহসান হাবীব হিমেল, ডা, মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ  আ.জ.ম রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ , অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন প্রমুখ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST