1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে মহানবী ( স: ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও চরম উত্তেজনা: যুবক আটক  - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৪৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে মহানবী ( স: ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও চরম উত্তেজনা: যুবক আটক 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 83 Time View

পবিত্র ইসলাম ধর্ম, কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় শেরপুরের শ্রীবরদীতে সোহাগ (২৪ ) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মানুষের ক্ষোভে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে উপজেলা সদর।

পুলিশ ও স্থানীয়রি জানায়, সোহাগ সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মুসলিম জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীবরদী থানা পুলিশ তরিৎ সোমবার (২৪ নভেম্বর) অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি ) প্রতিনিধিকে বলেন “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নিয়মিত মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

এদিকে আপত্তিকর মন্তব্যের খবর ছড়িয়ে পড়লে হাজারো ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভে ফেটে পড়ে। সোমবার দুপুরে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে কেউ যেন এমন দুঃসাহস না পায়, এই জন্য  দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনমনে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

উল্লেখ্য, ২২ নভেম্বর সোহাগ তার ফেসবুকে“ইসলামের সত্য জানবো কিভবে, কুরআন ও হাদিসের মাধ্যমে, তাই তো? কিন্তু সবগুলো সহীহ হাদিসেই ভুল আছে! কুরআন বিশ্বাস করতে হবে! তবে এখানেও অনেক সংশয় রয়েছে।”

এই পোস্টটিই এলাকাজুড়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ে তৌহিদি জনতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST