1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:০২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 189 Time View

শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের ডিশন” সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের সরকারি কলেজ হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মোঃ মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১(সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর-৩ আসনের  সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া ও মাওলানা জাকারিয়া, মোঃ আব্দুল বাতেন প্রমুখ। জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্কুল এন্ড দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ শিক্ষাবর্ষের জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।  শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST