1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে সেবার আলো সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প - দৈনিক সংবাদের কাগজ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:২১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে সেবার আলো সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 40 Time View

“সেবার আলো ছড়ায়, রক্তদানে পাশে চাই”— এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে সেবার আলো সংগঠন-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) শেরপুরের সজবরখিলা নেক্সাস পাবলিক স্কুলে সংগঠনটির আয়োজনে ১০৭ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় সেবার আলো সংগঠন-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তৌহিদ আল হাসান, সিনিয়র সহ-সভাপতি মুরসালিনা, সাধারণ সম্পাদক মিনাল আহাম্মেদ, কোষাধ্যক্ষ ফারহানা নাজনীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌসুমী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিমেল সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৌরভ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরণ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হামিদা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন এবং সম্মানিত সদস্য জান্নাতুন নাহার যুথি ও নেক্সাস পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সেবার আলো সংগঠন-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST