1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
  • 122 Time View

শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শেরপুর জেলা কর্তৃক আয়োজিত “জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জানুয়ারি) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এর সভাপতিত্বে এবং রাশিদা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, এসডিএফ’র ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. মোসাদ্দেক হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ শেরপুর জেলার জেলা ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা। তিনি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এসডিএফ-এর লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জন তুলে ধরেন।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন, এসডিএফ-এর আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. আহমেদ তাকি তাহমিদ।

প্রকল্পের অগ্রগতি বিষয়ে উপস্থাপনা করেন, এসডিএফ’র জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. মো. মেজবাউল মোকার রবিন।

কর্মশালায় অন্যান্যদের মাঝে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. নীরঞ্জন বন্ধু দাম, এডিসিসি ডা. পীযূষ চন্দ্র সূত্রধর, এমওসিএস ডা. আহসানুল হাবীবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক পরিচালক সৈয়দ মো. মোসাদ্দেক হোসেন এসডিএফ’র সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, স্বাস্থ্য ও পুষ্টি খাতে কার্যক্রম বাস্তবায়নে সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এসডিএফ-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নরমাল ডেলিভারি বাড়িতে নিরুৎসাহিত করা এবং গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের নিরাপদ পরিবহন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST