1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলার গর্ব ডা. মনিরুজ্জামান এখন বিসিএস ক্যাডার! - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলার গর্ব ডা. মনিরুজ্জামান এখন বিসিএস ক্যাডার!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 253 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গর্ব ডা. মোঃ মনিরুজ্জামান ৬ ই  আগস্ট ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। 

পিতা:শফিকুল ইসলাম,  মাতা:সুফিয়া খাতুন, তার বাবা ছিলেন একজন ফার্মাসিস্ট।

ডাক্তার মনিরুজ্জামান ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। 

তিনি পঞ্চম শ্রেণিতে  শ্রীবরদী প্রিপারেটরি স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে  বৃত্তি লাভ এবং উপজেলায় প্রথম স্থান অর্জন করেন। 

এর পর শেরপুর আইডিয়াল প্রিপারেটরি স্কুল থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং ২০০৯ সালে একই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং বোর্ড স্কলারশিপ অর্জন করেন। 

মনিরুজ্জামান ২০১১ সালে শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। 

এর পর বাংলাদেশের প্রথম সারির মেডিকেল  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পান এবং এমবিবিএস শেষ করে কিছুদিন খিদমাহ  হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেন। 

এর পর ২০২০ সালে করোনার সময় তিনি তার নিজ এলাকা শ্রীবরদীতে চলে আসেন এবং চেম্বারের পাশাপাশি বিসিএস এর জন্য পড়াশোনা চালিয়ে করে যান।

 অবশেষে তিনি ৪২ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। 

 তার সহধর্মিণী ডাঃ নিশাত তাসনীম একই বিসিএসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ইতোপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং  বর্তমানে সেখানেই  কর্মরত রয়েছেন। 

ডা. মনিরুজ্জামান মেডিকেল সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে ৪০ টির মত বই লিখেছেন। তিনি বর্তমানে নিজ উপজেলার তার বাবার প্রতিষ্ঠিত আস্থা হেলথ পয়েন্টে বিনামূল্যে ডায়াবেটিস রোগিদের চিকিৎসা দিয়ে আসছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঃ মনিরুজ্জামান  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করেন এবং কোভিডের সময় নিজ এলাকার রোগীদের জন্য ফ্রী অনলাইন কনসাল্টেশনের উদ্যোক্তা ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST