1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলা প্রশাসকের গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন - দৈনিক সংবাদের কাগজ
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| ভোর ৫:৪৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলা প্রশাসকের গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 95 Time View

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান (২২ নভেম্বর ) শনিবার ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকসেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক পর্যটনকেন্দ্রের বিদ্যমান সুযোগ-সুবিধা, ব্যবস্থাপনার মান ও চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটকবান্ধব পরিবেশ সুনিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শাকিল আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ঝিনাইগাতী জনাব আশরাফুল আলম রাসেল সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসময় বলেন, শেরপুর জেলার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানসম্মত সেবাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে জেলা প্রশাসনের তদারকি ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন শেরপুরকে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় জেলা প্রশাসন বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST