1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
সম্পত্তি আত্মসাত ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন - দৈনিক সংবাদের কাগজ
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৩০|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

সম্পত্তি আত্মসাত ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 160 Time View

চাকুরির প্রভাব খাটিয়ে সম্পত্তি আত্মসাত, নিজ নামীয় সম্পত্তি ভোগদখলে বাধা ও মিথ্যা মামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন শেরপুরের নালিতাবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে সাদ্দাম হোসেন সাগর নামে এক ভুক্তভোগী। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ঘাকপাড়া বাজারে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাদ্দাম হোসেন সাগরের অভিযোগ, জীবদ্দশায় সেনাবাহিনীতে চাকুরীরিত বড় ছেলের নামে সব সম্পদ লিখে দেওয়া এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ওই গ্রামের জালাল উদ্দিন ভিটেবাড়িসহ ১১২ শতক জমি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকুরীরত বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়াও সম্প্রতি জমি বিক্রির ১৫ লাখ টাকাও তাকে দিয়েছেন।
অন্যদিকে রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ময়মনসিংহের জমি নিজ নামে দলিল করে এবং টাকাও ফেরত দেয় না। এছাড়াও সাগরের মেয়ের নামে জালাল উদ্দিনের লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে চাইলেও জালাল উদ্দিন ও রেজাউল মিলে বাধা দেয়। এমতাবস্থায় এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে সুরাহার চেষ্টা করা হলেও পিতা-পুত্র মিলে মিমাংসায় আসেন না। একপর্যায়ে বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মাঝে কাববিতণ্ডা বাধে।
পরবর্তীতে পিতা-পুত্রের এ বাকবিতণ্ডাকে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পারিবারিক হওয়ায় থানা কর্তৃপক্ষ আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরবর্তীতে সেনাবাহিনীতে চারকুরীরত বড় ছেলে রেজাউল প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন করায় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST