1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
অসহায় শীতার্তদের পাশে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৫১|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

অসহায় শীতার্তদের পাশে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬,
  • 237 Time View

“আপনার শীত নিবারণে আমরা আছি পাশে” স্লোগানে বিভিন্ন ব্যক্তিদের দেওয়া অনুদান থেকে শেরপুরের নালিতাবাড়ীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। ৭ জানুয়ারি বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেয় সংগঠনটি।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ, সাধারণ সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ ও সাংবাদিক জায়েদ মাহমুদ রিজন উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি সারোয়ার হোসাইন জানান, ‘অসহায় শীতার্ত মানুষের কষ্ট দূর করতে এই উদ্যোগ গ্রহণ করেছে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন। পুরো শীত মৌসুম জুড়ে অল্প অল্প করে এই কার্যক্রম চলমান থাকবে।’

কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ বলেন, ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে। আমরা প্রকৃত শীতার্তদের শনাক্ত করে তাদের জন্য সামান্য শীতবস্ত্র পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগে গ্রহন করেছি।’

সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, ‘আমরা শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের একাজে বিভিন্ন ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যারা আমাদের কাজে পাশে দাঁড়িয়েছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কনকনে এই শীতে উষ্ণ ভালোবাসা হিসেবে কম্বল পেয়ে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

আছিয়া বেগম (৭০) বলেন ‘আল্লাহ এই সংগঠনের পুলাপানরে মেলা বছর বাচাইয়া রাখুক। এই শীতের মধ্যে কত কষ্ট করতাছিলাম‌। সরকার থাইকা কিছু না পাইলেও যারা কম্বল দিলো তাগো লাইগা দোয়া করি।’

হুসেন আলী (৬৮) বলেন, ‘শীতের মধ্যে একটা কম্বল পাইয়া ভালাই অইলো। যারা দিলো তাগো জন্য দোয়া করাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST