1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
গনমাধ্যমে আগুনের দায় চাপানো হচ্ছে কার ওপর? - দৈনিক সংবাদের কাগজ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:১৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

গনমাধ্যমে আগুনের দায় চাপানো হচ্ছে কার ওপর?

আমানুল্লাহ আসিফ মীর,নালিতাবাড়ি প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 228 Time View

আগুনে পুড়লো দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়। ক্ষতিগ্রস্ত হলো ভবন, সরঞ্জাম, বন্ধ রয়েছে পত্রিকা প্রকাশ। সংবাদকর্মীদের মাঝে দেখা যাচ্ছে বেদনাময় আর্তনাদ।

কিন্তু প্রশ্ন হলো, ভবন বা সরঞ্জামের কি ছিল অপরাধ? অল্প কয়টা টাকার জন্য কর্মরত সংবাদকর্মীদেরই কি আছে কোন দোষ বা অপরাধ? মাথায় নুন্যতম জ্ঞান থাকলে এর উত্তর আসবে না। তাদের পুড়তে হলো কেন তাহলে? এই প্রশ্নের উত্তর খুব সহজ হলেও অনেক কঠিন মনে হচ্ছে কারো কারো কাছে। আমার ছোট্ট মাথায় যে উত্তর আসে তা হলো তারা মবের স্বীকার হয়েছে।

একটি গনমাধ্যমের নিজস্ব কিছু আইডোলজি থাকে, সেটা মূলত পরিচালিত হয় সম্পাদকীয় লেবেল থেকে। কর্মরত প্রতিবেদকরা তাই বাস্তবায়ন করে নিজ দায়বদ্ধতা থেকে, বেতন ভাতার দিক চেয়ে। সম্পাদকীয় আইডোলজি ভিন্নমত হওয়ার দায় কেন প্রতিবেদক বা ডেস্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিবে? কোন গনমাধ্যমের কার্যক্রম আপনার ভালো না লাগলে বয়কট করতে পারেন, আক্রমণ করার অধিকার তো আপনাকে কেউ দেয়নি। এরচেয়ে বেশি সক্ষমতা যদি আপনার থাকে তাহলে নতুন আঙ্গিকে গনমাধ্যম প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতে পারেন।

এবার আসা যাক গতকালকের আগুনের বিষয়ে। শুরুতেই দুটি গনমাধ্যমে আগুন দেওয়ার ঘটনায় আমি ক্ষুদে সংবাদকর্মী হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানালেই কি হবে? যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। তারপরও এই প্রতিবাদ এখন সান্ত্বনার স্বার্থেই জানানো হয়ে থাকে প্রতিনিয়তই। তবে এই আগুনের দায় কে নিবে? কার কাঁধেই বা চাপানো হচ্ছে? লক্ষ্য করলাম কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাতে চেষ্টা করছে! অথচ সরকার প্রধান দুই গনমাধ্যমের সম্পাদকের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছে‌। বৃহৎ একটা অংশ এই দায় তুলে দিয়েছে হাদী সমর্থক বা ইনকিলাব মঞ্চের উপরে! আসলেই কি তাই? এই কাজের সাথে কি ইনকিলাব মঞ্চ জড়িত রয়েছে? এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়, কারণ শরীফ ওসমান হাদী নিজে এসব থেকে বিরত থাকার জন্য বার বার আহ্বান জানিয়েছেন। তিনি কখনোই এসব হামলার পক্ষে ছিলেন না। তাহলে আগুনের দায় কার? আমার ছোট্ট মাথায় বড় কিছু হয়তো নাও ধরতে পারে। তবে ধারনা মতে এই আগুন সুযোগ সন্ধানীরা দিয়েছে। হাদী মারা গেছে দেশ যখন উত্তাল হয়েছে ঠিক তখনই তারা সুযোগটাকে কাজে লাগিয়ে মব সৃষ্টি করেছে। আর স্বার্থান্বেষী গোষ্ঠী সেই দায় ইনকিলাব মঞ্চের উপর চাপিয়ে দিচ্ছে! হাদীর উপর হামলা যেমন তাদের পূর্বপরিকল্পিত ছিল ঠিক তেমনি প্রথম আলো, ডেইলি স্টারের আগুনের ক্ষেত্রেও একই হয়েছে। সর্বোপরি বলা যায় অন্তর্বর্তী সরকার বা ইনকিলাব মঞ্চ নয় এই আগুন তৃতীয় পক্ষের হাত থেকেই ছড়িয়েছে।

এবার আসা যাক কিছু তথাকথিত সুশীলের প্রতিবাদের বিষয়ে, প্রতিবাদ নিঃসন্দেহে সুনাগরিকের বহিঃপ্রকাশ। কিন্তু স্থান কাল পাত্র ভেদে প্রতিবাদ অবশ্যই ভন্ডামির বহিঃপ্রকাশ। আপনারা আজকে খুব প্রতিবাদ জানাচ্ছেন, জানান, এটা ভালো। কিন্তু আপনার প্রতিবাদে কেন থাকবে উষ্কানি বা অযৌক্তিক দায় চাপানো। এবার হয়তো বলবেন আমরা সবসময়ই প্রতিবাদ করে থাকি। তাহলে আমার দেশ, ইনকিলাব, সংগ্রাম, দিনকাল এসব গনমাধ্যমের উপর যখন আক্রমণ হতো, প্রকাশ বন্ধ করে দেওয়া হতো, সম্পাদককে লাঞ্চিত করা হতো তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল?

গনমাধ্যমের উপর আক্রমনের সঠিক তদন্ত হোক, অপরাধী শনাক্ত করে সুষ্ঠু বিচার হোক। কিছু দৃষ্টান্ত স্থাপন করলেই এসব স্থায়ীভাবে বন্ধ হবে। কিন্তু বাংলাদেশে বরাবরই সংবাদপত্র আর সাংবাদিকদের উপর আক্রমনের কাঙ্ক্ষিত বিচার হয় না। দিনের পর দিন শুনানি আর আশ্বাসের নিচে চাপা পড়ে যায় বিচার। আর্তনাদ নিয়েই যুগ যুগ কাটিয়ে দেয় পরিবার। এজন্যই অপরাধীরা পুনরায় আক্রমণের সাহস পায়।
পরিশেষে, গতকাল খুলনায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, দুটি গনমাধ্যমে আগুন দেওয়া হয়েছে, এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়ে নিজ অবস্থান থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST