1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নকলায় শতাধিক শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০৫|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নকলায় শতাধিক শীতার্তদের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

আমানুল্লাহ আসিফ,নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 197 Time View

শেরপুরের নকলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার টালকি ইউনিয়নের সাইলামপুর ফকির বাড়ি হাফিজিয়া মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

টালকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বজলুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন,
চর অষ্টধর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান সবুজ, ছাত্রশিবির নেতা তাহমিদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কম্বলপ্রাপ্ত শীতার্ত নারী-পুরুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST