1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড় - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রিতে ফার্মেসি বন্ধ, সমিতির সিদ্ধান্তে সমালোচনার ঝড়

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,
  • 178 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্দেশে সততা ড্রাগ হাউস’কে একহাজার টাকা জরিমানা ও ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। ২০ অক্টোবর সোমবার উপজেলার পৌর শহরের আড়াইআনী বাজার এলাকায় এঘটনা ঘটেছে।

এমন ঘটনায় অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ম্যজিস্ট্রেসি পাওয়ার আছে কি না এনিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলে।

সূত্র জানায়, প্রতিদিনের মত সোমবার সততা ড্রাগ হাউসে ওষুধ বিক্রি চলছিল। এসময় একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করলে বিষয়টি সমিতির কানে যায়। পরে কেমিস্ট্র অ্যান্ড ড্রাগিস্ট সমিতির লোকজন এসে একহাজার টাকা জরিমানা করে এবং ৬ ঘন্টার জন্য দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এসময় কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না!

সততা ড্রাগ হাউসের সত্ত্বাধিকারী মিজানুর রহমান বলেন, একজন ব্যবসায়ী ক্রেতা ওষুধ নিতে আসলে সমিতির বেধে দেওয়া দাম থেকে একটু বেশি ছাড় দিয়ে আমি বিক্রি করি। যার কারণে সমিতির পক্ষ থেকে আমার দোকান বন্ধ রাখা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। আমি নিজেও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির একজন সদস্য।

জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন,”এবিষয়ে জেলা কমিটির কাছ থেকে বিস্তারিত জেনে নিয়েন। যা করা হয়েছে সমিতির নিয়ম অনুযায়ীই করা হয়েছে।”

শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম এই প্রতিবেদককে জানান, “কম মুনাফায় বা বেশি মুনাফায় ওষুধ বিক্রির বিষয়টি ব্যবসায়ীদের একান্ত ব্যক্তিগত। এজন্য জরিমানা বা দোকান বন্ধ রাখার সরকারি কোন নির্দেশনা নেই। কোনো সমিতিকে সরকারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি বলেও জানান তিনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারলাম। এবিষয়ে যাচাইক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST