1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে ট্যাগ অফিসারের অবহেলায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা - দৈনিক সংবাদের কাগজ
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৩৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে ট্যাগ অফিসারের অবহেলায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 41 Time View

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের দায়িত্বে অবহেলার কারণে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল বৃহস্পতিবার এই পাম্পে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তেল নিতে আসা গ্রাহকরা।

সূত্রে জানা যায়, সারাদেশের মতো জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ না থাকায় নালিতাবাড়ী উপজেলার ফিলিং স্টেশনগুলোতে বিশৃঙ্খলা এড়াতে ট্যাগ অফিসার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন। সরেজমিনে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিজ দায়িত্ব পালন না করে নিজেই তেল নিতে ব্যস্ত থাকেন। এতে তেল সরবরাহ কার্যক্রমে কোনো ধরনের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়নি। এছাড়াও ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও প্রবেশ ও বাহিরের পথে কার্যকর কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি। ফলে দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে তেল সংগ্রহের পরও অনেক বাইকারকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

ভুক্তভোগীরা জানান, সঠিক ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি। শৃঙ্খলার অভাবে জনভোগান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ তাদের।

এবিষয়ে ট্যাগ অফিসার মোক্তার হোসেন বলেন , ‘সকালে আমি শ্রীবরদী থেকে আসার পর আমার গাড়িতে তেল না থাকায় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করি, এটা নিয়েই অনেকে ভিন্নভাবে প্রচার করেছেন। পাম্পে তেমন কোন বিশৃঙ্খলা হয়নি, লাইন ধরা নিয়ে সমস্যা ছিল তা ওসি মহোদয় এসে সমাধান করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST