1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৩৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি:
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 96 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বুধবার উপজেলার বারোমারি মিশন হলরুমে এই আয়োজন করে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক।

সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির থিম সং, দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ, সেবা খাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা সভা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি সনাক নালিতাবাড়ীর সভাপতি এন.এম সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম ও টিআইবির অগ্রগতি সম্পর্কে উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।

এসময় সনাক সহ-সভাপতি মশিউর রহমান, সদস্য আব্দুল ফাত্তাহ, আবুল হোসেন খান, আল্পনা সাহা, তাপসী সাহা ও এসিজি এবং ইয়েস সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ভূমি, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে যেসব প্রতিষ্ঠানে এক্টিভ সিটিজেন গ্রুপ এসিজি কাজ করে সেসব প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরা হয়। বিগত সময়ে বিভিন্ন সমস্যা সমাধান হওয়ায় টিআইবির প্রশংসা করে নতুন সমস্যাগুলো সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে টিআইবির কর্মকর্তা, কর্মচারী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST