শেরপুরের নালিতাবাড়ীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন তিনি।
এসময় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ ও আতিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাঘবেড় ইউনিয়নের রাণীগাঁও মাদবড়ের মোড়, বাঘবেড় বাজার, বনকুড়া চৌরাস্তা ও আলীর বাজারসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারা। পরে কলসপাড় ইউনিয়নের বালুঘাটা বাজার, পশ্চিম ও পূর্ব কলসপাড় মোড়, সূর্যনগর বাজার ও পাচগাঁও বাজারে জনসংযোগ করেন তিনি।
ফজলুর রহমান তারা বলেন, “দেশের জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ।”